কখন ও কিভাবে গুনবেন গর্ভস্থ শিশুর নড়াচড়া? | গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া সম্পর্কে বিস্তারিত গাইড

কখন ও কিভাবে গুনবেন গর্ভস্থ শিশুর নড়াচড়া

আপনি কি জানতে চাইছেন, “গর্ভের শিশুর নড়াচড়া কবে থেকে টের পাওয়া যায়?” অথবা “কিভাবে গুনবেন গর্ভস্থ শিশুর নড়াচড়া?” তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন।
এই লেখায় আমরা আলোচনা করবো— কখন থেকে গর্ভস্থ শিশুর নাড়াচড়া অনুভব করা যায়, কিভাবে গুনবেন গর্ভস্থ শিশুর নড়াচড়া, আর কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
এটি বিশেষভাবে সহায়তা করবে যারা গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া নিয়ে দুশ্চিন্তায় ভোগেন বা যারা গর্ভকালীন সচেতনতা বজায় রাখতে চান।

🌱 শিশুর গর্ভের নড়াচড়া: কখন টের পাবেন এবং কিভাবে গুনবেন?

অনেক মায়েরাই এই প্রশ্নটা করেন কখন থেকে নড়াচড়া টের পাবো আর কিভাবে গুনবো। তাদের জন্য আজকের এই পোস্ট।

◾ কখন থেকে শিশুর নাড়াচড়া টের পাবেন?

📍 প্রথম প্রেগন্যান্সিতে সাধারণত ২০ সপ্তাহে (৫ মাসে) থেকে নাড়াচড়া বোঝা যায়। কখনো ১৮-১৯ সপ্তাহেও টের পেতে পারেন।

📍 দ্বিতীয় বা পরের প্রেগন্যান্সিতে অনেক মা ১৬ সপ্তাহ (৪ মাস) থেকেই নাড়াচড়া বুঝতে পারেন।

তবে প্রথম বা পরের যেকোনো গর্ভাবস্থাতেই যদি ২৪ সপ্তাহ পার হয়ে যায়, তবুও নাড়াচড়া টের না পান, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

◾ নাড়াচড়া গণনার সহজ নিয়ম:

১২ ঘণ্টায় অর্থাৎ দিনে ১০-১২ বার নাড়াচড়া হলে তা স্বাভাবিক। এটা গোনার সবচেয়ে সহজ উপায় হলো, প্রতিদিন ৩ বেলা খাবারের পর শান্ত হয়ে যেকোনো এক পাশে (বাম বা ডান) কাত হয়ে ৩০ মিনিট শুয়ে থাকুন।

এই সময়ের মধ্যে ৩-৪ বার নড়াচড়া টের পেলে ধরে নিতে পারেন, শিশুটি ঠিকঠাক আছে।
এভাবে সকালে, দুপুরে, রাতে এই তিনবেলা গুনলে ১০-১২ বার নাড়াচড়া হয়ে যায় এবং হিসেব করাও সহজ হয়।

⚠️ কখন চিকিৎসকের শরনাপন্ন হবেন?

কিন্তু যদি—

  • দিনে ৩-৫ বার বা তারও কম নড়াচড়া হয়

  • আগের দিনের তুলনায় কম মনে হয়

  • অথবা একেবারেই নাড়াচড়া অনুভব না করেন

তখন দেরি না করে চিকিৎসকের শরনাপন্ন হন। কারণ এটি হতে পারে শিশুর অক্সিজেন ঘাটতি বা যেকোনো সমস্যার ইঙ্গিত— তাই দেরি করা যাবে না

✍️ ~ শিশুর গর্ভের নড়াচড়া: কখন টের পাবেন এবং কিভাবে গুনবেন গর্ভস্থ শিশুর নড়াচড়া?

ডাঃ সায়মা সাজ্জাদ মৌসি

শেয়ার করুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!